Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:৩০, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:৩০, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২৪
আরও খবর
কবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা, যা বলল বাফুফে
কিরণকে একহাত নিলেন বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের সাহসী ফুটবলে দাপুটে লড়াই
নারী এশিয়ান কাপ: চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
শেষ দিকে গোল হজম করে প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ

১০০ কোটি টাকা আবদার বাফুফের, যা বললেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক
০৮:৩০, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:৩০, ২৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২৪

যুব ও ক্রীড়ামন্ত্রনালয়ের দায়িত্ব নিয়েই দেশের সব ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন নাজমুল হাসান পাপন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বৈঠক করলেন তিনি। সেই বৈঠকে নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে সিড মানি বা থোক বরাদ্দ চেয়েছে বাফুফে। এবারের পরিমাণ ১০০ কোটি টাকা।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) মন্ত্রণালয়ে নতুন যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে প্রায় ৩ ঘণ্টা আলোচনা করেন বাফুফে কর্মকর্তারা। সেখানে মাঠের সংকট ও অপ্রতুল বাজেটের বিষয়টিই তুলে ধরেছেন তারা। যদিও সহসাই সব সমস্যা সমাধান সম্ভবই নয় বলে মনে করেন পাপন।

বাফুফে গত অর্থবছরে সরকারের কাছে ৫০০ কোটি টাকা চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় বাফুফের সেই প্রকল্পতে সাড়া দেয়নি। এর আগে সরকারের কাছ থেকে ২০ কোটি টাকার সিড মানি পেয়েছিল ফেডারেশনটি। সেই অর্থ খরচের সঠিক কোনো হিসাব দিতে না পারায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাফুফের।

পাপনের সঙ্গে সাক্ষাতের পর বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ফিফা-এএফসি থেকে যে বরাদ্দ পাই সেগুলো নির্দিষ্ট খাতে খরচ করতে হয়। টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো পৃষ্ঠপোষকের মাধ্যমে আমাদের চালাতে হয়। আমরা সিড মানি বলে একটা প্রস্তাব দিয়েছি। শর্ত সাপেক্ষে যদি বাফুফেকে একটা বড় অর্থ দেয়া হয় তাহলে সেটা স্থায়ী আমানত হিসেবে রেখে দেয়া হবে। এখান থেকে যে ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমরা খেলাধুলা বা অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো করব।’

বাফুফের চাওয়া প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এ নিয়ে সরকারের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। কতটুকু রাজি করানো যাবে সেটা আমি জানি না। আমি আপাতত চেষ্টা করছি তাদের সামনে যেসব খেলা আছে সেসব খেলার পৃষ্ঠপোষক ব্যবস্থা করা যায় কিনা। যেসব অবকাঠামো আছে এই মুহূর্তে তা কাজে লাগিয়ে বাফুফের পরিকল্পনায় থাকা খেলাগুলো শেষ করা। আপাতত নজর এতটুকুই।’

উল্লেখ্য, বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন অসুস্থতার কারণে এ বৈঠকে যোগ দিতে পারেননি। যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে এ আলোচনায় বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীসহ উপস্থিত ছিলেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ, নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাফুফে নাজমুল হাসান পাপন

সংশ্লিষ্ট সংবাদ: বাফুফে

১০ ডিসেম্বর ২০২৫
ফুটবলের উন্নয়নে জুটি বেঁধেছে বাফুফে-বিএসআরএম
০৪ ডিসেম্বর ২০২৫
বাফুফেকে কত টাকা এনে দিলেন হামজারা?
১৪ নভেম্বর ২০২৫
বাফুফে সহসভাপতি মহুলের বাড়িতে হামলা, ভাঙচুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিরিজ জিতে যা বললেন মিরাজ
  2. রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিজেদের করল বাংলাদেশ
  3. তাসকিনের আঘাতে ভাঙল অর্ধশত রানের জুটি
  4. সালমান-সাদের জুটি ভাঙলেন মুস্তাফিজ
  5. আবারও পাকিস্তান শিবিরে নাহিদের আঘাত
  6. টানা উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x