Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৯, ১৪ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৯, ১৪ অক্টোবর ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

জয়ের ধারা অব্যাহত ভারতের

স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৯, ১৪ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ১৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৫৯, ১৪ অক্টোবর ২০২৩
ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ছবি : এএফপি

১৯১ রানে পাকিস্তানকে গুটিয়ে দিয়ে জয়ের পাল্লা নিজেদের দিকে ভারি করেছিল ভারত। বাকি ছিল ব্যাটিংয়ের আনুষ্ঠানিকতা। রোহিত শর্মার ব্যাটে চড়ে ৩ উইকেট হারিয়ে জিতলো স্বাগতিকরা। চলতি বিশ্বকাপে এটি ভারতের টানা তৃতীয় জয়।

সহজ জয়ের পথে ভারত

এবারের বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচই ছিল রানবন্যার। ভারত-পাকিস্তান ম্যাচেও তেমনটা হবে বলে ধারণা ছিল ভক্ত-সমর্থকদের। তবে পাকিস্তানি ব্যাটারদের ব্যর্থতায় তা হয়নি। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হেসেখেলেই জয়ের পথে ভারত।

কোহলিকে ফিরিয়ে ব্রেকথ্রু দিলেন হাসান

আহমেদাবাদের ব্যাটিং উইকেটের সুবিধাটা বেশ ভালোই কাজে লাগিয়েছে স্বাগতিক ভারত। পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে ভারত। প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে তুলেছে ৮০ রান। হাসানের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৬ রান।

রোহিত-কোহলির ব্যাটে এগুচ্ছে ভারত

লক্ষ্যটা ১৯২, যা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে তেমন কিছুই না। আর ক্রিজে যদি থাকে রোহিত-কোহলি, তবে তো কথাই নেই। অভিজ্ঞ এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত।

উড়ন্ত শুরুর পর ফিরলেন গিল

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি। তবে সেই উইকেটেই কিনা রীতিমত ধরাশায়ী পাকিস্তানি ব্যাটাররা। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে অল্পতেই গুটিয়ে যায় বাবর আজমের দল। ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে দলীয় ২৩ রানের মাথায় শাহীন আফ্রিদির বলে গালি পজিশনে থাকা শাদাবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল।

দুইশ রানও হলো না পাকিস্তানের

টপ অর্ডার ব্যাটারদের কল্যাণে ভালো অবস্থানে ছিল পাকিস্তান। কিন্তু মাঝের ওভারগুলোতে বুমরাহ ও যাদবের বলে হঠাৎ এলোমেলো হলো তাদের ব্যাটিং লাইন। ৩১ থেকে ৪০ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে লাইনচ্যুত পাকিস্তান। ১৯১ রানে অলআউট হয়েছে তারা।

কুলদীপের জোড়া আঘাতে ধুকছে পাকিস্তান

পাকিস্তানের বোলিং আক্রমণ যে শক্তিশালী, তা কম-বেশি সবারই জানা। তবে ব্যাটিং ইউনিট নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ফের একবার ফুটে উঠল ব্যাটিং দুর্বলতা। রিজওয়ান ও বাবর ছাড়া আর কেউই পারেনি নামের প্রতি সুবিচার করতে। সবমিলিয়ে ভারতের বোলিংয়ে দিশেহারা পাকিস্তান।

বাবরকে ফিরিয়ে ব্রেকথ্রু দিলেন সিরাজ

দুর্দান্ত শুরুর পর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে দুই অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে ভর করে ভালো সংগ্রহের পথে েএগোচ্ছিল পাকিস্তান। তবে দলীয় ১৫৪ রানে বাবরের বিদায়ে ভাঙে এই জুটি। 

ঈমামকে বিদায় করলেন পান্ডিয়া 

আব্দুল্লাহ শফিকের পর পাকিস্তানের আরেক ওপেনার ঈমাম উল হককেও বিদায় করল ভারত। ইনিংসের ১৩তম ওভারে পান্ডিয়ার বলে বিদায় নেন ঈমাম। দলীয় ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ঈমাম করেন ৩৬ রান।

জুটি ভেঙে বোলিংয়ে সাফল্য পেল ভারত

আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে থিতু হয়ে গিয়েছিলেন দুই পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক ও ঈমাম উল হক। অবশেষে অষ্টম ওভারে এই জুটি ভেঙেছে ভারত। মোহাম্মদ সিরাজ বিদায় করেছেন শফিককে। ৪১ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান, ২০ রান করেন শফিক।

ভারতের আঁটসাঁট বোলিং, সাবধান পাকিস্তান

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। আহমেদাবাদে টস জিতে বোলিংয়ে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী শুরু করেছে পাকিস্তান। উইকেট না পেলেও বেশ আঁটসাঁট বোলিং করছে রোহিত শর্মার ভারত। তবে, উইকেটের খোঁজে স্বাগতিক বোলাররা।

যেমন হলো দুদলের একাদশ

ভারত-পাকিস্তানের লড়াইটা চিরকালই ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ বনাম পাকিস্তানের গতিময় বোলিং আক্রমণের। এমন ম্যাচে ভারতের একাদশে এসেছেন ব্যাটার শুভমান গিল। আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ এই তারকার। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ইশান কিশান। বোলিংয়ে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে পাকিস্তানের মোকাবিলা করবে ভারত।

অন্যদিকে, পাকিস্তান নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। দুই ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত

কারও কারও মতে বিশ্বকাপের আসল উত্তেজনা শুরু হচ্ছে আজ থেকে। আজ শনিবার (১৪ অক্টোবর) বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে সবার কত অপেক্ষা, ক্ষণগণনা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ে ভারত।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শক প্রস্তুত, প্রস্তুত দুনিয়াজোড়া কোটি কোটি ক্রিকেট ভক্ত। ক্রিকেটের সবচেয়ে বড় দ্বৈরথ এটি। যেখানে কেবল ক্রিকেটটাই মূখ্য নয়। জড়িয়ে আছে ধর্ম, রাজনীতি, ‌আত্মমর্যাদা, অহংবোধ। যে লড়াইটাকে কোনো ফাইনালের চেয়ে কম বলা যাবে না।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের
  2. জোহানেসবার্গ টেস্ট: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াই ছাপিয়ে তৃতীয় দিনে বৃষ্টির দাপট
  3. জোহানেসবার্গ টেস্ট: এখনো থামছে না বৃষ্টি, শঙ্কা আজকের খেলা নিয়ে
  4. মুশফিককে পেছনে ফেলে নতুন রেকর্ড লিটনের
  5. সিঙ্গাপুরের বিপক্ষে গোল উৎসব করল ব্রাজিল
  6. ক্রিকেটকে বিদায় জানালেন ধোনি, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x