Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৪০, ০৮ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৪০, ০৮ অক্টোবর ২০২৩
আরও খবর
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ

কোহলি-রাহুলের ব্যাটে জয় দিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৪০, ০৮ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ০৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৪০, ০৮ অক্টোবর ২০২৩
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। ছবি : এএফপি

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে দেওয়ার পর ভারতের সহজ জয়ই প্রত্যাশা করছিলেন সমর্থকেরা। কে জানত, অল্প রান তাড়া করতে গিয়ে ভারতকে দিতে হবে বড় পরীক্ষা। টপ অর্ডার ব্যাটাররা যখন ব্যর্থ, তখন নিজেদের সক্ষমতার ফের জানান দিলেন কোহলি-রাহুলরা। এই দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় ছয় উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্বাগতিকরা।

আজ রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম.এ. চিদাম্বারাম স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে ৪১.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

২০০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দলীয় দুই রানের মাঝেই টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, ইষান কিশান ও সূর্যকুমার যাদবকে হারায় স্বাগতিকরা। দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ভারত। যদিও পরবর্তীতে সেই চাপ ভালোই সামাল দেন দুই ব্যাটার কে এল রাহুল ও বিরাট কোহলি। এই দুইজনের ১৬৫ রানের জুটিতে ভর করে জয়ের ভিত গড়ে ফেলে স্বাগতিকরা।

দলীয় ১৬৭ রানে হ্যাজেলউডের বলে পুল করতে গিয়ে আউট হন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১৬ বলে ৮৫ রান। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন রাহুল। ৫২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।

ম্যাচের শুরুতে অবশ্য উইকেট হারিয়ে বসে অসিরা। ওপেনিং জুটিকে দাঁড়াতে দেননি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। স্লিপে বিরাট কোহলির চমৎকার ক্যাচ বানিয়ে মিচেল মার্শকে ফেরান শূন্য রানে। ছয় রানে প্রথম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দ্রুত উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাবধানী শুরু করে অসিরা। 

ওপেনার ডেভিড ওয়ার্নার ও দুইয়ে নামা স্টিভেন স্মিথ দেখেশুনে মোকাবিলা করেন ভারতীয় পেসারদের। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও স্মিথ মিলে ৬৮ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। ৫২ বলে ৪১ রান করে দলীয় ৭৪ রানে কুলদ্বীপ যাদবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপরই শুরু অসিদের আসা-যাওয়ার মিছিল।

ফিফটির আক্ষেপ নিয়ে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন স্মিথ। ৭১ বলে ৪৬ রান করেন তিনি। ২৭ রান করা মার্নাস লাবুশেনকেও ফেরান জাদেজা। বাকিদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৫ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। 

শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে ১৯৯ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন জাদেজা। দুটি করে উইকেট পান কুলদীপ ও বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিন নেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ১৯৯ (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, ক্যারি ০, গ্রিন ৮, স্টার্ক ২৮, জাম্পা ৬, হ্যাজেলউড ১*; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮-১, অশ্বিন ১০-১-৩৪-১, যাদব ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)

ভারত : ৪১.২ ওভারে ২০১/৪ (রোহিত ০, ইষান ৯, কোহলি ৮৫, শ্রেয়াস ০, রাহুল ৯৭*, পান্ডিয়া ১১*; স্টার্ক ৮-০-৩১-১, হ্যাজেলউড ৯-১-৩৮-৩, কামিন্স ৬.২-০-৩৩-০, ম্যাক্সওয়েল ৮-০-৩৩-০, গ্রিন ২-০-১১-০, জাম্পা ৮-০-৫৩-০)

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

২২ নভেম্বর ২০২৬
২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চায় বিসিবি
১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন সুমাইয়া
  2. বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড
  3. টেস্টে বছরের সেরা পাঁচে তিন বাংলাদেশি
  4. তিন মাসে শুধুই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ
  5. মাঠে দর্শক নেই, ফাটল ধরেছে মেসি-আর্জেন্টিনা সম্পর্কেও
  6. চ্যাম্পিয়নস লিগে লজ্জার নতুন ইতিহাস গড়ল স্লাভিয়া প্রাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x