Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১১:৪০, ০৭ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৭ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
১১:৪০, ০৭ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৭ অক্টোবর ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বাংলাদেশের বোলিং দাপট, চাপে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১১:৪০, ০৭ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৭ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
১১:৪০, ০৭ অক্টোবর ২০২৩
আপডেট: ১৩:২৪, ০৭ অক্টোবর ২০২৩

শুরুর দিকে বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে, সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বোলিং বিভাগ। স্পিন ও পেস আক্রমণ দিয়ে আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। সাকিব-তাসকিনদের বোলিং দাপটে চাপে আফগানিস্তান। 

অবশেষে মুস্তাফিজের সাফল্য, ফিরলেন গুরবাজ

শুরুর ২৫ ওভার বাংলাদেশি পেসারদের পাত্তাই দেয়নি আফগানিস্তান। প্রথম তিন উইকেটের তিনটিই পেয়েছেন স্পিনাররা। অবশেষে মুস্তাফিজুর রহমানের হাত ধরে সাফল্য পেলেন পেসাররা। ওপেনিংয়ে নামা রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে পাঠিয়ে স্বস্তি এনে দিয়েছেন কাটার মাস্টার। ৪৭ রান করে বিদায় নিয়েছেন গুরবাজ।  

সাকিবের পর মিরাজের স্পিন ঘূর্ণি 

পেসবান্ধব উইকেটে খেলা দেখাচ্ছে স্পিন। তিন পেসার উইকেটের দেখা না পেলেও সাফল্য পাচ্ছেন স্পিনারারা। প্রথমে জোড়া উইকেট ধরা দিয়েছে সাকিবের স্পিনে। এরপর মেহেদী হাসান মিরাজে এলো তৃতীয় সাফল্য। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির উইকেট তুলে নিয়েছেন মিরাজ। দলীয় ১১২ রানে তৃতীয় উইকেট হারিয়েছে আফগানিস্তান। শহীদি করলেন ১৮ রান।

ফের বাংলাদেশকে উইকেট এনে দিলেন সাকিব

প্রথম জুটি ভাঙার পর আফগানিস্তানের দ্বিতীয় জুটিও ভেঙেছেন সাকিব আল হাসান। পেসাররা যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না তখন বাংলাদেশ দলের ত্রাতা হয়ে উঠেছেন অধিনায়কই। জাদরানের পর আরেক আফগান ব্যাটার রহমান শাহকে সাজঘরে পাঠিয়েছেন সাকিব। ওয়ানডাউনে নামা রহমত করেছেন ১৮ রান আর ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে আফগানিস্তান। 

প্রথম জুটি ভেঙে স্বস্তি দিলেন সাকিব 

প্রথম আট ওভার ছিল উইকেট শূন্য। বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান মিলে ভাঙতে পারছিলেন না আফগানিস্তানের ওপেনিং জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাকিব আল হাসান। ইনিংসের নবম ওভারে ইব্রাহিম জাদরানকে সাজঘরে পাঠিয়েছেন অধিনায়ক। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান, জাদরান করেছেন ২২ রান। 

বোলিংয়ে বাংলাদেশের নড়বড়ে শুরু

বোলিংয়ে একবুক আশা নিয়ে এবারের বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশ। উড়ন্ত তাসকিন-শরিফুল ও মুস্তাফিজের ফেরার বার্তায় স্বপ্ন দেখছিল ক্রিকেট ভক্তরাও। কিন্তু সেই হিসেবে বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা ভালো হলো না। কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর আশায় আগে বোলিং বেছে নিয়েও প্রথম –ওভারে আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।

অথচ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ বরাবরই পেসবান্ধব। আজকেও এর ব্যতিক্রম হয়নি। ম্যাচের শুরুতে পেসাররা ভালো সুবিধা আদায় করে নিতে পারবে উইকেট থেকে। দ্রুত উইকেট ফেলতে পারলে চাপে ফেলা যাবে প্রতিপক্ষকে। এমন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

কিন্তু আগে বোলিংয়ে নেমে প্রথম সাত ওভারেও উইকেটের দেখা নেই বাংলাদেশের। তিন পেসার ও এক স্পিনার মিলে চেষ্টা করেও ভাঙতে পারেননি আফগানিস্তানের ওপেনিং জুটি।

যেমন হলো প্রথম ম্যাচের একাদশ

আজকের ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে চার বাংলাদেশি ক্রিকেটারের। তানজিম তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামের এটিই প্রথম বিশ্বকাপ।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে কারা ওপেন করবেন, সেটি নিয়ে চলছিল নানা আলোচনা। টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে অভিজ্ঞ লিটন দাস ও অভিষিক্ত তামিমের ওপর। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই হেসেছিল তামিমের ব্যাট। ওয়ানডাউনে নামবেন শান্ত। এ ছাড়া তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

চার বছরের অপেক্ষার শেষে এসেছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। দুর্দান্ত এক দল নিয়েও গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সেই হতাশা ঘোচাতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটিকে নিয়ে আশাবাদী কোচ-অধিনায়ক সকলেই

ভালো করার প্রত্যয়ে আজ (৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পর্তুগালকে জেতালো ৭ নম্বর জার্সি
  2. কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
  3. বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা
  4. পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের
  5. জোহানেসবার্গ টেস্ট: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার লড়াই ছাপিয়ে তৃতীয় দিনে বৃষ্টির দাপট
  6. জোহানেসবার্গ টেস্ট: এখনো থামছে না বৃষ্টি, শঙ্কা আজকের খেলা নিয়ে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x