৬০ মিনিটে লেনদেন ১৫৪ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (৮ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা বেলা ১১টায় ডিএসইতে ১৫৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে চার কোটি ৮৬ লাখ ৯৬ হাজার ৩২৫টি শেয়ার ৪৯ হাজার ৯৬ বার হাতবদল হয়। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৪৬ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৩ দশমিক ৪৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৯ দশমিক ২৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩ দশমিক ৯৫ পয়েন্টে। এ সময় ৩৮০টি কোম্পানি মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৯টির এবং কমেছে ১৩৬টি কোম্পানির শেয়ার দর। দর পরিবর্তন হয়নি ৯৫টি কোম্পানির।
লেনদেন শীর্ষে উঠে আসা মতিন স্পিনিংয়ের ১০ কোটি ২২ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের সাত কোটি ৫১ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ছয় কোটি ৮১ লাখ টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ছয় কোটি ২৯ লাখ টাকা, ডরিন পাওয়ারের ছয় কোটি ১৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৮৬ লাখ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের তিন কোটি ৬১ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের দুই কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক