নগদ লভ্যাংশ দেবে জিকিউ বলপেন
জিকিউ বলপেন ইন্ড্রাস্ট্রিজের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিকিউ বলপেন ইন্ড্রাস্ট্রিজ সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। রোববার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, জিকিউ বলপেনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৮ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৬০ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর বেলা ১১টায় হাইব্রিড প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক