সূচক পতনের ৭৬ মিনিটে লেনদেন ১৬২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন চলছে আজ বুধবার (৯ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৭৬ মিনিট বা বেলা ১১টা ১৬মিনিটে ডিএসইতে ১৬২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৭৬ মিনিটে ডিএসইএক্স কমেছে ১২ দশমিক ৯৫ পয়েন্ট। এসময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৫২৬ দশমিক ৩৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০২ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ দশমিক ৮২ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা এনভয় টেক্সটাইলের ১০ কোটি ২৬ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ২২ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের আট কোটি ১২ লাখ টাকা, সায়হাম কটনের ছয় কোটি ৪০ লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ছয় কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক