ডিএসইতে উত্থানে সূচক, বাড়ল লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল মঙ্গলবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৭৩১ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর আট মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। পরে সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩২ পয়েন্ট। এরপরে সূচকটি উত্থান গতি আরও কমে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২৩ দশমিক ১০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৬০ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১২৫ দশমিক ৪৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৩৫ দশমিক ১১ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭৩১ কোটি সাত লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ৮২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৮ হাজার ৫৫৯ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৯৭ হাজার ৬৩৪ কোটি ২২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৫১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ২৬ কোটি ২৬ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২৫ কোটি ৬০ লাখ টাকা, সায়হাম কর্টনের ২৪ কোটি ২৫ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ২২ কোটি ৯৭ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৮ কোটি ৫১ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ১৭ কোটি ৮৪ লাখ টাকা, আর্গন ডেনিমসের ১৭ কোটি ১২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৫ লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক