৩০মিনিটে লেনদেন ৮১ কোটি টাকা, উত্থানে সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা বেলা ১০টা ৩০মিনিটে ডিএসইতে ৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর আট মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। পরে সূচকটি কমে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩১ দশমিক ৮৯ পয়েন্ট। এসময় বেড়ে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৬৬৯ দশমিক ১৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৮ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ দশমিক ৬০ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০৬টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। এ সময় লেনদেন শীর্ষে উঠে আসা সায়হাম কটনের আট কোটি ১৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের সাত কোটি ৯৫ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের পাঁচ কোটি ৯৫ লাখ টাকা, আগন ডেনিমসের তিন কোটি ৮২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার তিন কোটি ৪৫ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের তিন কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক