ডিএসইতে ২৪ মিনিটে লেনদেন ৬১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের উত্থানের মধ্য দিয়ে আজ সোমবার (৩১ আগস্ট) লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ২৪ মিনিট অর্থাৎ বেলা ১০টা ২৪ মিনিট পর্যন্ত বাজারে ৬১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এ সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ২৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৭ দশমিক ৬২ পয়েন্ট। এসময় বেড়ে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৬৩১ দশমিক ৯১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক চার দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৩ দশমিক ১০ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ার দর। এ সময় লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৭৯ লাখ টাকা, সায়হাম কটনের সাত কোটি ৮৯ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার তিন কোটি ২০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের দুই কোটি ৫২ লাক টাকা এবং সায়হাম টেক্সটাইলের দুই কোটি ৪৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক