ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে ৯০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯০ দশমিক ৩০ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৫৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৩৪ পয়সা। এসময়ের ব্যবধানে কোম্পানিটি আয় বেড়েছে এক টাকা ২১ পয়সা বা ৯০ দশমিক ৩০ শতাংশ।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে পাঁচ টাকা সাত পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় ছিল তিন টাকা ৯ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৪০ টাকা পাঁচ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৩৮ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা।

নিজস্ব প্রতিবেদক