৪০ মিনিটে লেনদেন ২৪৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২৮ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে মিনিটে বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ২৪৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৭৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৮ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ দশমিক ৫৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৭৭ দশমিক ৩১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৭ দশমিক শূন্য তিন পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৫ দশমিক ৭০ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০০টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের ২১ কোটি ৩৮ লাখ টাকা, সায়হাম কটনের ১৮ কোটি ২৪ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ১৫ লাখ টাকা, আর্গন ডেনিমসের ৯ কোটি ১৩ লাখ টাকা, আইবিপির আট কোটি ৯৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের আট কোটি ২২ লাখ টাকা এবং আইটিসির পাঁচ কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক