৬৪ মিনিটে লেনদেন ২৬৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৪ মিনিটে মিনিটে বা বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইতে ২৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান কমে আসে। এক পর্যায়ে সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৬৪ মিনিটে ডিএসইএক্স কমেছে ১২ দশমিক শূন্য তিন পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৮৫৯ দশমিক শূন্য তিন পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক সাত দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২০৯ দশমিক শূন্য সাত পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ দশমিক ৮৩ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২০টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের ২৪ কোটি ১৩ লাখ টাকা, কুইন সাউথের আট কোটি ২২ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ছয় কোটি ৮৮ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ছয় কোটি ২৭ লাখ টাকা, আইটিসির ছয় কোটি ১৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ছয় কোটি ১৬ লাখ টাকা এবং মনোস্পুল পেপারের পাঁচ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক