উত্থানে সূচক, লেনদেন ১১২৯ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
গত সোমবারের (২০ জুলাই) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে এদিন এক হাজার ১২৯ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৪৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫৬ পয়েন্ট। পরে সূচকটির উত্থান কিছুটা কমে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৪১ দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯৮ দশমিক ৯৬ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ২২০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২০৩ দশমিক ৯৩ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ সাত হাজার ৪৮২ কোটি ১৬ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ৮২৫ কোটি টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯৪টির, কমেছে ৫৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ২৪ কোটি ২৬ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ২২ কোটি ৬৯ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২০ কোটি ৪০ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১৮ কোটি ৫৮ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৮ কোটি ২৬ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ১৭ কোটি ৮৩ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে তিন দশমিক ৮২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক