৭০ মিনিটে লেনদেন ৫৪৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (১৫ জুলাই)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে ডিএসইতে ৫৪৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৭০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫২ দশমিক ৯৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯৬৪ দশমিক ২০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৭ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৫৩ দশমিক ২৮ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এসিআই ফরমুলেশনসের ২১ কোটি ১২ লাখ টাকা, রবি আজিয়াটার ১৯ কোটি ৬৭ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৭ কোটি ৩১ লাখ টাকা, লাফার্জহোলসিমের ১৬ কোটি ৮৬ লাখ টাকা, বিএসসির ১৫ কোটি ৫৫ লাখ টাকা, বিএসআরএম স্টিলের ১৪ কোটি ৪১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি টাকা এবং সিটি ব্যাংকের ১১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক