৬০ মিনিটে লেনদেন ৩৭১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (১৩ জুলাই)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় বা বেলা ১১টায় ডিএসইতে ৩৭১ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কিছুটা কমে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩২ দশমিক ৮৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৮২ দশমিক শূন্য ৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক সাত দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৯ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২১০ দশমিক ৪৯ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৮৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৮৭ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১০ কোটি ৫০ লাখ টাকা, আরডি ফুডের ১০ কোটি ৫ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ৯ কোটি ৬৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি সাত লাখ টাকা এবং মুন্নু সিরামিকের সাত কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক