দেড় ঘণ্টায় লেনদেন সোয়া ৭০০ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১২ জুলাই)। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা ৩২ মিনিট বা বেলা ১১টা ৩২ মিনিটে ডিএসইতে ৭৩৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর এক ঘণ্টা ৩২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৪ দশমিক ৪১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৩৮ দশমিক ৪৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৪ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯২ দশমিক ৪৫ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা লাভেলো আইসক্রিমের ৫৭ কোটি ৩১ লাখ টাকা, বিএসসির ৩২ কোটি ১৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২১ কোটি ৩৩ লাখ টাকা, ইস্টান হাউজিংয়ের ১৭ কোটি ৫৭ লাখ টাকা, মেঘনা ইনসউ্যরেন্সের ১৭ কোটি তিন লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ৩৭ লাখ টাকা, আইটিসির ১১ কোটি ৯৪ লাখ টাকা এবং আইপিডিসি ফাইন্যান্সের ১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক