৪০ মিনিটে লেনদেন ২৯৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (৫ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিট বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ২৯৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে আট দশমিক ৯৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭৫২ দশমিক ৮৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৫ দশমিক ৩২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭০ দশমিক ১৫ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৬টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মালেক স্পিনিংয়ের ২৬ কোটি ১৬ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ১৪ কোটি ৮৩ লাখ টাকা, বেক্সিমকোর ১২ কোটি ৩৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের ছয় কোটি ৪৯ লাখ টাকা এবং আইটিসির আট কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক