২৬ মিনিটে লেনদেন ১৮৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (৪ জুন)। লেনদেন শুরুর প্রথম ২৬ মিনিট বা সকাল ১০টা ২৬ মিনিটে ডিএসইতে ১৮৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক পতনে চলে আসে। আজ লেনদেন শুরুর ২৬ মিনিটে ডিএসইএক্স কমেছে এক দশমিক ৪২ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪০ দশমিক ২৩ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০০ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা জেনেক্স ইনফোসিসের ১৫ কোটি ৮৮ লাখ টাকা, নাভানা ফামার আট কোটি ৫১ লাখ টাকা এবং যমুনা ব্যাংকের আট কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক