দেড় ঘণ্টায় লেনদেন ৩৩২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (২০ মে)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩০ মিনিট বা বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ৩৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৯ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। আজ লেনদেন শুরুর এক ঘণ্টা ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৬ দশমিক ৬০ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৩৮ দশমিক ১৪ পয়েন্টে। এসময় ডিএস৩০ সূচক ৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৯ দশমিক ৫৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ দশমিক ৫৭ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এনসিসি ব্যাংকের ২৯ কোটি ১০ লাখ টাকা, আরডি ফুডের ১৪ কোটি ৫১ লাখ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৪ কোটি ২৫ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৩ কোটি ৩৮ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ছয় কোটি ৯০ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ছয় কোটি ৩৫ লাখ টাকা, বিবিএস কেবলসের ছয় কোটি ৩৪ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ছয় কোটি ১১ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ছয় কোটি ছয় লাখ টাকা এবং নাভানা ফামার ছয় কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক