রিপাবলিক ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্সের চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ২৫ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৪ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১১ পয়সা বা ২৫ শতাংশ।
আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৭ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক