নগদ লভ্যাংশ দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ৭০ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৫৯ টাকা ৮৭ পয়সা। এসময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৮৯ টাকা ৮২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফমের অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন দুপুর ১২টায়। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।

নিজস্ব প্রতিবেদক