নামমাত্র লভ্যাংশ দেবে দুলামিয়া কটন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দুলামিয়া কটন স্পিনিং মিলস সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দুলামিয়া কটনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৩ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ৩৯ টাকা ৮১ পয়সা।
ঘোষিত এক শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১টায় হাইব্রিড প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম হবে ঢাকার বীর উত্তম এস আর দত্ত রোডের অ্যাঙ্কর টাওয়ারে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক