৪০ মিনিটে লেনদেন ১৬২ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কমদিবস আজ মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ১৬১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর চার মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৭ দশমিক ২০ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৩২ দশমিক ৪৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক আট দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৮ দশমিক ৮৯ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মুন্নু সিরামিকের ১০ কোটি ৬৬ লাখ টাকা, আরডি ফুডের সাত কোটি ৩০ লাখ টাকা, সালভোর ছয় কোটি ৪৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের চার কোটি ৭৯ লাখ টাকা, মনোস্পুল পেপারের চার কোটি ৭২ লাখ টাকা, বিডি অটোকারের চার কোটি ৪৭ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের চার কোটি ৪৬ লাখ টাকা, সোনালী পেপারের চার কোটি ৪৫ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের তিন কোটি ৮১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক