প্রতিশেয়ারে ১৭৩ টাকা লভ্যাংশ দেবে রেকিট বেনকিজার
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রেকিট বেনকিজার (বাংলাদেশ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এক হাজার ৭৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে ১৭৩ টাকা। প্রতি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭২ টাকা ৯৩ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৮৭ টাকা ৫৮ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৭০ টাকা ৬৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফমে অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, বেলা ১১টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৩ টাকা ২৬ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩২ টাকা ৪৫ পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৭৫ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৭৯ টাকা ৬৪ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১০ টাকা ৮৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক