৬০ মিনিটে লেনদেন ২৬৩ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (১২ এপ্রিল) শুরুর প্রথম এক ঘণ্টা, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ২৬২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় তিন পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ৯ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৮ পয়েন্ট। পরে উত্থানে ফিরে। লেনদেন শুরুর ৩৫ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২২ পয়েন্ট। পরবর্তীতে সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় শূন্য দশমিক ১০ পয়েন্ট।
সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৫৭ দশমিক ৫৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬১ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৮ দশমিক ৭৪ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা খান ব্রাদার্সের ১৯ কোটি ৩৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৭ কোটি ১৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৪৮ লাখ টাকা, একমি পেস্টিসাইডের ১২ কোটি ৯২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের আট কোটি ৪৩ লাখ টাকা, গ্রোডেন সনের সাত কোটি ৪৭ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের সাত কোটি ৪৩ লাখ টাকা, বিডি থাই ফুডের পাঁচ কোটি এক লাখ টাকা, পিপলস লিজিংয়ের চার কোটি ৩৯ লাখ টাকা ও ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৪৮ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক