পতনের প্রথম ঘণ্টায় লেনদেন ১৪৮ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুরুর প্রথম ৬০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৪৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম মিনিটেই ডিএসইএক্স উত্থান হয়েছে আট পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমলেও পরে বাড়ে। লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ২০ পয়েন্ট। এরপর সূচকটি উত্থান থেকে পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে সাত দশমিক ৪১ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৬৬ দশমিক ৯৮ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৭ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৯ দশমিক শূন্য সাত পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের ১২ কোটি ৫৮ টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ১৭ লাখ টাকা, সিমটেক্সের চার কোটি ৬১ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেনের চার কোটি এক টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের তিন কোটি ৩৫ লাখ টাকা, ডরিন পাওয়ারের তিন কোটি ৩৪ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তিন কোটি ৯ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার দুই কোটি ৯৩ লাখ টাকা, সিনোবাংলার দুই কোটি ৯০ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দুই কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক