Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • ইসলাম
ফারুক হোসেন, দিনাজপুর
১১:২০, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১১:৩০, ২০ মার্চ ২০২৬
ফারুক হোসেন, দিনাজপুর
১১:২০, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১১:৩০, ২০ মার্চ ২০২৬
আরও খবর
হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আইসিএমএসসি কনফারেন্স শুরু
ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল
উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ
অবৈধভাবে তেল মজুত করায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
নাসিমার মরদেহবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়

গোর-এ-শহীদ ময়দানে কঠোর নিরাপত্তায় হবে দেশের বৃহত্তম ঈদ জামাত

ফারুক হোসেন, দিনাজপুর
১১:২০, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১১:৩০, ২০ মার্চ ২০২৬
ফারুক হোসেন, দিনাজপুর
১১:২০, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১১:৩০, ২০ মার্চ ২০২৬
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান। ছবি : এনটিভি

দেশের বৃহত্তম ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় এই বিশাল ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।

প্রায় ২২ একর আয়তনের এই বিশাল ময়দানে যেন মুসল্লিরা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন, সেজন্য জেলা প্রশাসন ও পৌরসভার তত্ত্বাবধানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাংগীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।

বৃহত্তম এই জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ ওয়াচ টাওয়ার। এছাড়া মাঠের চারপাশের রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে এবং যানবাহন রাখার জন্য আলাদা গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।

দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট এমনকি ঢাকা থেকেও মুসল্লিরা এই জামাতে অংশ নিতে আসেন। আগতদের সুবিধার্থে থাকছে- পর্যাপ্ত ওজুর ব্যবস্থা ও খাবার পানি সরবরাহ। জরুরি প্রয়োজনে নিয়োজিত থাকবে মেডিকেল টিম। পুরো ময়দান জুড়ে ১৪৫টি শক্তিশালী মাইক স্থাপন করা হয়েছে। সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থাও এখানে রাখা হয়েছে।

জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এই মাঠে সংসদ সদস্য সৈয়দ জাহাংগীর আলম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের কয়েক লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। তিন স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সকল সংস্থা একযোগে কাজ করছে।

ঈদ জামাত দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান ঈদুল ফিতর
১১ এপ্রিল ২০২৪
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৪
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
১০ এপ্রিল ২০২৪
চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর
০৮ এপ্রিল ২০২৪
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন
২৯ জুন ২০২৩
দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত
২২ এপ্রিল ২০২৩
ঈদ জামাতে বৃ‌ষ্টির জন্য বি‌শেষ দোয়া মোনাজাত
২১ এপ্রিল ২০২৩
সিলেটে প্রধান ঈদ জামাত শাহী ঈদগাহ ময়দানে
২১ এপ্রিল ২০২৩
ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মাঠে
২১ এপ্রিল ২০২৩
শোলাকিয়ায় ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন
২১ এপ্রিল ২০২৩
ঈদ জামাতে হুমকি নেই : ডিএমপি কমিশনার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বরিশালে হেমায়েতউদ্দিন ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
  2. রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি
  3. ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম
  4. বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত
  5. মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্‌যাপন
  6. ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে রেকর্ড সংখ্যক মুসল্লি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x