Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
কামাল পারভেজ অভি, মক্কা
০৯:২৫, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৯:৩৪, ২৮ এপ্রিল ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
০৯:২৫, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৯:৩৪, ২৮ এপ্রিল ২০২০
আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন

পবিত্র কাবা ঘরে সুগন্ধি মাখালেন শায়খ সুদাইস

কামাল পারভেজ অভি, মক্কা
০৯:২৫, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৯:৩৪, ২৮ এপ্রিল ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
০৯:২৫, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৯:৩৪, ২৮ এপ্রিল ২০২০

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা ঘরে উন্নত মানের উদের সুগন্ধি মাখালেন মসজিদুল হারামাইনের কার্য পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস। গতকাল সোমবার ইফতারের আগে মক্কায় মসজিদুল হারামে কাবা শরিফের দেয়াল, হাজরে আসওয়াদ, কাবার গিলাফ ও মাকামে ইবরাহিমে উন্নতমানের সুগন্ধি ‘উদ ফাখির ও আসওয়াদ’ দিয়ে সুরভিত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে মসজিদে হারামের কার্যপরিচালনা বিভাগের প্রতিনিধি ড. মুহাম্মদ বিন আহমদ আল খুদাইরিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কাবার দেয়ালে এভাবে সুগন্ধি লাগানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে পবিত্র কাবা শরিফ ও এর আঙ্গিনা পবিত্র ও সুরভিত রাখা। পাশাপাশি উপস্থিত মুসল্লিদের জন্য মনোরম, স্নিগ্ধ আবহ ও পরিবেশ বজায় রাখা। যেন সুঘ্রাণে আমোদিত হয়ে স্বাচ্ছন্দে ও প্রশান্ত মনে ইবাদত-বন্দেগি করতে পারেন তারা।

স্বাভাবিক সময়ে কাবার প্রাঙ্গন উদ দিয়ে সুগন্ধিময় করা হয়। আর মসজিদে হারামের অভ্যন্তরে ধূপপায়ী বার্নারের (ধূপাধার) মাধ্যমে অত্যন্ত উন্নতমানের ধূপ ও লোবান দিয়ে সুরভি বিতরণ করা হয়।

করোনার কারণে মসজিদে হারামে মুসল্লিদের প্রবেশ সীমিত করা হয়েছে। ওমরাহ বন্ধ। কিন্তু মসজিদে হারামের দৈনন্দিন কাজে কোনো কমতি নেই। আগের মতো এখনও প্রতি ওয়াক্ত নামাজের আগে পবিত্র কাবা প্রাঙ্গণ জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হয়। পরিষ্কার শেসে বিশেষ সুগন্ধি মাখানো হয়।

কাবায় মাখানো সুগন্ধিটি সৌদি আরবেই বিশেষভাবে তৈরি করা হয়। যদিও পৃথিবীর অনেক দেশেই কমবেশি আতর-সুগন্ধি উৎপাদন হয়। তবে সৌদি আরব উন্নতমানের সুগন্ধি উৎপাদন করে। তাদের উৎপাদিত সুগন্ধির উল্লেখযোগ্য হলো- উদ, উদ আমিরি, উদ আসওয়াদ ও উদ ফাখির।

মুসলমানরা প্রতিদিন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন। প্রতি বছর লাখ লাখ লোক হজ ও উমরা পালনে কাবায় আসেন। হজ ও উমরা পালনকারীদের জন্য কাবাঘর প্রদক্ষিণ করা অন্যতম প্রধান একটি কাজ। পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে হজরত ইবরাহিম (আ.) ও তার ছেলে হজরত ইসমাইল (আ.) আজ থেকে চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন।

এদিকে সৌদি আরবে গত শুক্রবার রমজান শুরু হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে মসজিদে হারাম কর্তৃপক্ষ সীমিত পরিসরে রমজানের আয়োজন চালু রেখেছেন। সৌদি আরবের সব মসজিদে তারাবি বন্ধ থাকলেও সীমিত সংখ্যক মুসল্লি ও রাকাত কমিয়ে হারামাইনে তারাবি, ওয়াক্তিয়া জামাত ও জুমা চলছে। দুই মাস ধরে বন্ধ রয়েছে ওমরাহ।

 

 

সৌদিআরবের মক্কায় পবিত্র কাবা ঘরে উন্নত মানের উদের সুগন্ধি মাখাচ্ছেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। ছবি : সংগৃহীত

সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  2. ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
  3. ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
  4. মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
  5. খালেদা জিয়ার স্মরণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে
  6. ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x