৫০০ পদে নিয়োগ দেবে টিএমএসএস
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বড় ধরনের জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘ফিল্ড সুপারভাইজার (এফএস)’ পদে মোট ৫০০ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। গত ২৭ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ফিল্ড সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফলে নতুন চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৯,০০০ টাকা থেকে শুরু করে ৩২,৪৪৫ টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে), এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এছাড়া জীবনবৃত্তান্তে সচল মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদনের ঠিকানা
আবেদনপত্র ‘পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)’ বরাবর পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
সূত্র : বিডি জবস

চাকরি চাই ডেস্ক