Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
মিজানুর রহমান, ঝিনাইদহ
২২:১০, ৩০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৭, ৩০ ডিসেম্বর ২০২৩
মিজানুর রহমান, ঝিনাইদহ
২২:১০, ৩০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৭, ৩০ ডিসেম্বর ২০২৩
আরও খবর
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যার হবে : স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫
ঝিনাইদহের মহেশপুরে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

নৌকার তিন অনুসারীর বিরুদ্ধে আরও মামলার সুপারিশ

মিজানুর রহমান, ঝিনাইদহ
২২:১০, ৩০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৭, ৩০ ডিসেম্বর ২০২৩
মিজানুর রহমান, ঝিনাইদহ
২২:১০, ৩০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৭, ৩০ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের তিন অনুসারীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আরও মামলা করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) বরাবর সুপারিশ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিচারক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. গোলাম নবী। মামলা করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের আদেশ পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

মামলার সুপারিশপ্রাপ্তরা হলেন—শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলাহরচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান এবং হাকিমপুর ইউপি চেয়্যারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।

এর আগে গত ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থী আবদুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেন শৈলকূপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম। মামলা দুটিতে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকেও আসামি করা হয়। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ৩ জানুয়ারি হাজির হতে নিদের্শ দিয়েছেন। 

সূত্র বলছে, সেদিন আদালতে হাজির হয়ে আসামিদের জামিন নিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

গত ২২ ডিসেম্বর ঝিনাইদহ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেন। ওই অভিযোগে তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে হাকিমপুর ইউনিয়নে ট্রাক মার্কার পোস্টার ও প্রচারেযুক্ত মাইক ব্যবহার করতে দিচ্ছে না চেয়্যারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু ও তার বাহিনী। ধলাহরচন্দ্র ইউনিয়নেও প্রতিনিয়ত ব্যানার ও পোস্টার টাঙাতে না দেওয়াসহ প্রচার মাইক ব্যবহারে বাধা দিচ্ছে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস ও তার ছেলে।

সেই অভিযোগের প্রতিবেদনে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. গোলাম নবী বলেন, গত ২৪ ডিসেম্বর সকালে হাকিমপুর ইউনিয়নে গিয়ে কোথাও নৌকা প্রতীকের পোস্টার ব্যতীত অন্য কোনো প্রতীকের পোস্টার দেখতে পাওয়া যায়নি। ওদিন ফেরার পথে দুপুরে শৈলকূপা পৌরসভার হল বাজার এলাকা থেকে প্যাকেট করা দুই ভ্যান বিরিয়ানি জব্দ করা হয়। পাশাপাশি ভ্যান চালকদের জবানবন্দি নেয় অনুসন্ধান কমিটি। সে সময় ভ্যান চালক মো. বিশারত ও খাইরুল বলেন, খাবারের প্যাকেটগুলো ইকু চেয়ারম্যানের বাড়ি থেকে নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সভায় নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে  সেখানে এসে ইকু চেয়ারম্যান অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সঙ্গে ঔদ্ধত্য আচরণ করেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, একই দিন বিকেলে শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মিলনায়তনের দ্বিতীয় তলায় গিয়ে একটি সভা হয়। সেখানে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাকর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্যাসহ অন্যান্যরা সভা করছেন। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে খাবারের প্যাকেট পরিবেশন করা হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০০৮-এর বিধি ১০ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন কমিশন ঝিনাইদহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
২৬ এপ্রিল ২০২৬
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
২২ এপ্রিল ২০২৬
নির্বাচনের দায়িত্ব পালনে অস্বীকৃতি, সাময়িক বরখাস্ত শিক্ষক
২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মনোনয়নপত্র জমা : ইসি
১২ এপ্রিল ২০২৬
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
২২ মার্চ ২০২৬
জামায়াত প্রার্থীর পক্ষে ফিতরার নামে টাকা বিতরণ, মুচলেকায় ছাড়া ২
১০ মার্চ ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
০৩ মার্চ ২০২৬
প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
২৬ ফেব্রুয়ারি ২০২৬
চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
২৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় ভোটার দিবস উদযাপিত হবে ২ মার্চ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  3. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  4. সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
  5. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  6. কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x