রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে চীনে উচ্চশিক্ষা ও সরকারি বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের চীনা ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই।গত ১৩-১৫ নভেম্বর বেইজিংয়ে...