এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...