বাকৃবির নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম
অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। ফাইল ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিয়োগের পর বেলা সাড়ে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ