Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
জবিতে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল উদ্বোধন
তরুণদের গবেষণায় সুযোগ করে দিতে হবে : উপদেষ্টা মাহাদী আমিন
যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ
ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার, বিশ্ববিদ্যালয়-গবেষণা কেন্দ্র ধ্বংস
জবির নতুন প্রক্টর ড. মো. নাসির উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তিনজন পিএইচডি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার সেমিনারসমূহ এখন থেকে আরও বিস্তৃত ও সুসংগঠিত পরিসরে আয়োজন করা হবে। এসব সেমিনারে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হয়।

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক গবেষণা বিশেষভাবে সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এ ধরনের গবেষণার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী বাস্তব উপকার লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও পারিবারিক দ্বন্দ্ব নিরসনে ইসলামের নির্দেশনা অত্যন্ত কার্যকর ও তাৎপর্যপূর্ণ।

সেমিনারে প্রথম গবেষক মোহাম্মদ কামরুল ইসলাম ‘বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স ও ক্যাশ ওয়াকফের সমন্বিত মডেল: নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি প্রস্তাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তার প্রবন্ধের ওপর আলোচনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামসুল।

দ্বিতীয় গবেষক মোহাম্মদ ইসমাইল ‘পারিবারিক দ্বন্দ্ব নিরসনে বাংলাদেশে আইনি কাঠামোয় বিকল্প বিরোধ নিষ্পত্তি: ইসলামি নির্দেশনার আলোকে একটি বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ প্রবন্ধের ওপর আলোচনা করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ব্যারিস্টার আহমদ ইহসানুল কবীর।

তৃতীয় গবেষক মোহাম্মদ আবু নোমান ‘সূরা আন নূরে বর্ণিত সামাজিক বিধানাবলী: তাফসীরে মা’আরেফুল কুরআনের আলোকে একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তার প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। সঞ্চালনা করেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষণা

সংশ্লিষ্ট সংবাদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচন : ৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছাত্রশিবির
০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচন : ছয় কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস
০৭ জানুয়ারি ২০২৬
সাড়ে ৩ ঘণ্টা পর ফের জকসুর ভোট গণনা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদর্শের আলোয় বেশরগাতি : লতিফ মাস্টার ফাউন্ডেশনের দুই দশক
  2. বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  3. এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে জালিয়াতি, ‘নির্বিকার’ কুমিল্লা বোর্ড
  4. ভুল ও জালিয়াতি রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা
  5. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন
  6. ববি শিক্ষকদের অসহযোগ আন্দোলনের ডাক, উপাচার্যের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x