Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২১, ২৮ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২১, ২৮ জুলাই ২০২৫
আরও খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা
কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন
চাঁপাইনবাবগঞ্জে আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা
ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ
সাইবার সুরক্ষা আইনে মামলায় সাংবাদিক শফিক কারাগারে

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের দাবি ইউল্যাব শিক্ষার্থীদের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২১, ২৮ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২১, ২৮ জুলাই ২০২৫

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবিতে সোচ্চার হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৭ জুলাই) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে নারী মৈত্রী ও ইউল্যাব ক্যালাইডোস্কোপ ক্লাবের আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি’ শীর্ষক দিনব্যাপী এক সিগনেচার ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেখানে সহস্রাধিক শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার পক্ষে তাদের শক্ত অবস্থান জানান দেয়। এই ক্যাম্পেইন থেকে সংগৃহীত স্বাক্ষরগুলো প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ক্যাম্পেইনটি উদ্বোধন করেন ইউল্যাবের স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার শওকত তানভীর রহমান।

ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উল্লেখযোগ্য প্রস্তাবনা গুলো তুলে ধরেন। সংশোধনী প্রস্তাবনাগুলো হলো— পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা স্মোকিং জোন নিষিদ্ধ করা, সকল ধরনের তামাকজাত পণ্যের প্রদর্শন ও বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ-তরুণীদের রক্ষা এবং তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা এবং তামাকজাত দ্রব্যের মোড়কের সচিত্র সতর্কবার্তা বৃদ্ধি করে শতকরা ৯০ ভাগ করা।

ইউল্যাবের স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার শওকত তানভীর বলেন, তামাক ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে অন্যতম।

গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, “দেশের প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন এবং টোব্যাকো অ্যাটলাস ২০১৮-এর তথ্য বলছে, তামাকজনিত কারণে বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এই বাস্তবতায় শিক্ষার্থীরা দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য যে সিগনেচার ক্যাম্পেইন করছে আমি সম্পূর্ণভাবে এর সাথে আছি।”

নারী মৈত্রীর ইয়ুথ অ্যাডভোকেট ও ইউল্যাবের শিক্ষার্থী খাইরুল আলম সিয়াম বলেন, “পরোক্ষ ধূমপানের কারণে প্রতিবছর ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষভাবে ক্ষতির শিকার হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু। আমরা কোনভাবেই পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষা পাচ্ছি না। বিভিন্ন রেস্টুরেন্টে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান রাখা আছে। তাই ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্তসহ উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো দ্রুত পাসের দাবিতে আমাদের এই সিগনেচার ক্যাম্পেইনের আয়োজন করেছি।

নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী নাসরিন আক্তার জানান, ২০০৪ সালে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)–এ স্বাক্ষর করে এবং ২০০৮ সালে এর ৫.৩ ধারা বাস্তবায়নের গাইডলাইনেও সম্মতি দেয়। এই ধারায় বলা হয়েছে, তামাক কোম্পানির ব্যবসায়িক স্বার্থ থেকে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে আলাদা রাখতে হবে। এখনই সময় এই অঙ্গীকার রক্ষা করার। জনস্বাস্থ্যের প্রশ্নে সরকারকে বুঝতে হবে যে—তামাক কোম্পানির মতামত নয়, জনগণের জীবনই রাষ্ট্রের মূল দায়।

তিনি এসকল বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের এই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবির সাথে সবাইকে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানান।

আইন তামাক নিয়ন্ত্রণ ইউল্যাব

সংশ্লিষ্ট সংবাদ: আইন

১৯ জুলাই ২০২৬
অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৬৩ কোটি ৮৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রশিক্ষণের জন্য ৮০ সহকারী ও সিনিয়র সহকারী সচিব মনোনীত
১৬ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ আইন সমিতির নেতৃত্বে শাহনেওয়াজ-মাহফুজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
  2. দারিদ্র্যকে জয় করে এসএসসিতে জিপিএ-৫, অর্থাভাবে থমকে তিন মেধাবীর স্বপ্ন
  3. রাবি শিক্ষার্থীদের চার বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  4. রাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  5. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০
  6. রাবিতে ভারতীয় মাদকসহ ছাত্রদলনেতা আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x