Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ফলাফল
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১২:২০, ১১ জুলাই ২০২৫
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১২:২০, ১১ জুলাই ২০২৫
আপডেট: ১২:১৯, ১১ জুলাই ২০২৫
আরও খবর
এসএসসি পরীক্ষা : সপ্তম দিনে ৮ পরীক্ষার্থী বহিষ্কার
ঝড়ে উপড়ে পড়ল মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত বটবৃক্ষ
এসএসসি পাসে ৫০০ জনকে নিয়োগ দেবে টিএমএসএস
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী
সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ১০০ নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন লিতুন জিরা

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১২:২০, ১১ জুলাই ২০২৫
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১২:২০, ১১ জুলাই ২০২৫
আপডেট: ১২:১৯, ১১ জুলাই ২০২৫
লিতুন জিরা। ছবি : এনটিভি অনলাইন

যশোরের মণিরামপুরের লিতুন জিরা। জন্ম থেকেই তার হাত-পা নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি। জন্মগতভাবে হাত-পা না থাকলেও মুখ দিয়ে লিখে পরীক্ষায় অংশ নিয়েছেন লিতুন। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশের পর লিতুন জিরা ও তার পরিবার আনন্দে আত্মহারা।

মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল লিতুন জিরা। এর আগেও তিনি পিএসসি ও জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছিলেন। প্রাথমিকে বৃত্তি পেয়েছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারও জিতেছেন। শুধু পড়ালেখাই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তিনি নানা সাফল্য দেখিয়েছেন।

লিতুন জিরা মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে। তাদের দুই সন্তান- বড় ভাই ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বাবা হাবিবুর রহমান কলেজ শিক্ষক। তবে তার কলেজটি এখনও এমপিওভুক্ত হয়নি। অভাবের মাঝেও বাবা-মা কখনও মেয়ের স্বপ্ন থামিয়ে দেননি।

লিতুন শুধু স্কুলের পড়ালেখাতেই নয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায়ও সাফল্য পেয়েছেন। দুই বছর উপজেলা মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছেন এবং জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছেন।

এখন লিতুন জিরার সামনে কলেজ জীবন। সেখানেও লড়াই করতে হবে নানা প্রতিবন্ধকতার সঙ্গে। তবে লিতুন জিরা মনে করেন, চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়। লিতুন ভবিষ্যতে চিকিৎসক হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান।

লিতুন জিরার মা জাহানারা বেগম আবেগভরা কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে লিতুন জিরা যখন জন্ম নেয়, তখন থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা করতাম। ভাবতাম, যার দুই হাত-পা নেই, সে বড় হয়ে কী করবে, কীভাবে জীবন চলবে? এসব ভাবনায় অনেক রাত নিঃশব্দে কেঁদেছি। মনে হতো, হয়তো এই সন্তান কখনও স্বাভাবিক জীবনে দাঁড়াতে পারবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ, চেষ্টা আর মেধা আমাদের সব ভয় দূর করে দিয়েছে। আজ সেই অজানা আশঙ্কা আশার আলোয় পরিণত হয়েছে।’ 

লিতুন জিরার বাবা কলেজ শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘আমি যে কলেজে পড়াই, দীর্ঘ ১৯ বছরেও সেটি এমপিওভুক্ত হয়নি। তারপরও ছেলেমেয়েদের কখনও অভাব বুঝতে দেইনি। লিতুন যখন ছোট ছিল, তখন থেকেই তাকে হুইল চেয়ারে বসিয়ে কাঁদা-মাটির রাস্তা পেরিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্কুলে নিয়ে গিয়েছি। সে সময়ের সেই পরিশ্রম আজ ফল দিচ্ছে। এসএসসি পরীক্ষায়ও সে আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল পেয়েছে। আমরা গর্বিত, আল্লাহর কাছে কৃতজ্ঞ।’

যশোর এসএসসি জিপিএ ৫
১৯ এপ্রিল ২০২৬
কচ্ছপগতিতে চলছে সড়ক সংস্কার, দুর্ভোগে ৪০ গ্রামের মানুষ
১৩ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রকে তুলে নিয়ে নির্যাতন, হত্যার হুমকি
০২ এপ্রিল ২০২৬
সাড়ে ৬ কোটি টাকার হীরা নিয়ে কলকাতা যাওয়ার পথে ভারতীয় নাগরিক আটক
২৭ মার্চ ২০২৬
ইঞ্জিনে অগ্নিকাণ্ডে যাত্রীবাহী বাস ভস্মীভূত, যাত্রীরা অক্ষত
১৮ মার্চ ২০২৬
ভারতে আটক বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
১১ মার্চ ২০২৬
ভবদহে জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনায় কি স্থায়ী মুক্তি মিলবে?
২২ ফেব্রুয়ারি ২০২৬
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
২২ ফেব্রুয়ারি ২০২৬
হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
২৫ জানুয়ারি ২০২৬
মধুসূদন দত্তের জন্মদিনে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
২০ জানুয়ারি ২০২৬
মুদিদোকানিকে হত্যার জেরে গণপিটুনিতে ঘাতক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে
  2. এসএসসি পরীক্ষা : সপ্তম দিনে ৮ পরীক্ষার্থী বহিষ্কার
  3. লালমনিরহাট বর্ডার গার্ড স্কুলে আধুনিকায়ন, শিশুশিক্ষায় নতুন উদ্যোগ
  4. রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
  5. দেশের ১১২টি মেডিকেল কলেজে এমবিবিএস ক্লাস শুরু
  6. যে ৮ উপায়ে এআই ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x