Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৩, ২৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৩, ২৭ নভেম্বর ২০২৬
আরও খবর
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
খেলাপি ঋণ বেড়ে দাঁড়াল ছয় লাখ ২৭ হাজার কোটি টাকা
১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট বোঝা : স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুল্লাহ সাফি ও রাবেয়া খাতুন লাকি
চোখে দেখা যায় না, তবুও দাম বিলিয়ন বিলিয়ন ডলার 

পাঠাওয়ের সেরা এজেন্ট সম্মাননা, পুরস্কার পেলেন ২৭৬ জন

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৩, ২৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২৫, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৩, ২৭ নভেম্বর ২০২৬

মার্চেন্টদের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের কাছে দ্রুত ও নিরাপদে পণ্য পৌঁছে দিতে কাজ করছে পাঠাও কুরিয়ার। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, দেশের বৃহত্তম সর্টিং সুবিধা এবং ৪০০টির বেশি হাবের মাধ্যমে ১২ হাজারের বেশি ডেলিভারি এজেন্ট প্রতিদিন প্রায় তিন লাখ অর্ডার পৌঁছে দিচ্ছেন। প্রতি মাসে মার্চেন্টরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে ৭০ লাখের বেশি অর্ডার পাঠাচ্ছেন।

এজেন্টদের দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতি দিতে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ আয়োজন করেছে পাঠাও। দেশজুড়ে কয়েক ধাপে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন হয়েছে ঢাকায়। এর আগে খুলনা, চট্টগ্রাম, বগুড়া, শ্রীমঙ্গল ও গাজীপুরে এজেন্টদের সম্মাননা দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পাঠাওয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মকর্তারা এজেন্টদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।

পাঠাওয়ের ব্র্যান্ড বিভাগের প্রধান নাফিসা তাসনুভা হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা প্রতি বছরই এই আয়োজন করে থাকি। এটি আমাদের ষষ্ঠ আয়োজন। পুরো বাংলাদেশে আমাদের ৪০০টিরও বেশি হাব রয়েছে এবং ১২ হাজার এজেন্ট আমাদের সঙ্গে কাজ করছেন। ব্যবসায়ীরা আমাদের ওপর বিশ্বাস রেখে তাদের পণ্য হ্যান্ডেল ও ডেলিভারি করার দায়িত্ব দেন।’

তিনি বলেন, ‘আমাদের নতুন সর্টিং সেন্টারে বর্তমানে প্রতিদিন ১০ লাখের বেশি পণ্য সর্ট করার সক্ষমতা রয়েছে। ব্যবসায়ীদের এই আস্থা ধরে রাখা এবং পণ্যগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে আমাদের পিকআপ ও ডেলিভারি এজেন্টদের। তাদের এই অবদানের স্বীকৃতি জানাতেই আমরা প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করি।’

নাফিসা তাসনুভা হোসেন আরও বলেন, ‘এ বছর আমরা ২৭০ জনের বেশি এজেন্টকে সম্মাননা জানিয়েছি। তাদের পক্ষ থেকে ছোট্ট শুভেচ্ছা স্মারক দেওয়ার চেষ্টা করেছি। ঈদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌসুম। সামনেই ঈদ আসছে। তার আগে এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এজেন্টরা আরও অনুপ্রাণিত হবেন বলে আমরা আশা করি।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের বিশ্বাস করে যে পণ্যগুলো দেন, তা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে একটি প্রতিশ্রুতি দেওয়া এবং তা রক্ষার বিষয় জড়িত। আমি আশা করি, আমাদের এজেন্ট ভাইদের মাধ্যমে আমরা সব মার্চেন্ট ও ক্রেতার সেই প্রতিশ্রুতি রাখতে পারব এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারব।’

ডেলিভারি এজেন্টদের পাশাপাশি সেরা হাব, ক্লাস্টার ও আঞ্চলিক নেতাদেরও সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে এবারের আয়োজনে পুরস্কার পেয়েছেন ২৭৬ জন। বিজয়ীদের জন্য ছিল মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, সাইকেল, মুঠোফোন, স্মার্টঘড়ি, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন উপহার। দেশজুড়ে আয়োজিত এ সম্মাননা কার্যক্রমে মোট পুরস্কারের মূল্য ছিল এক কোটি টাকার বেশি।

ঢাকার অনুষ্ঠানে মোটরসাইকেল জিতেছেন নারায়ণগঞ্জের মো. আলামিন, লালবাগের মো. শামিম এবং মোহাম্মদপুরের মো. মনির হোসেন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে টেলিভিশন, ফ্রিজ, মুঠোফোন ও পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান। পাঠাও কুরিয়ার বলছে, প্রতিদিনের কাজের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে এজেন্ট ও কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের পরিশ্রমের স্বীকৃতি দিতেই এ আয়োজন।

পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের পর বিজয়ী ও অংশগ্রহণকারীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শেষ হয় ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ অনুষ্ঠান।

অর্থনীতি

সংশ্লিষ্ট সংবাদ: অর্থনীতি

২৩ নভেম্বর ২০২৬
খেলাপি ঋণ বেড়ে দাঁড়াল ছয় লাখ ২৭ হাজার কোটি টাকা
১১ নভেম্বর ২০২৬
ই-ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুল্লাহ সাফি ও রাবেয়া খাতুন লাকি
০৯ নভেম্বর ২০২৬
টেকসই ও দায়িত্বশীল ব্যবসায় জোর, প্রথম প্রতিবেদন প্রকাশ স্বপ্নের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বর্ণের দাম ফের বাড়ল, যে দামে মিলছে ভরি
  2. আজ যে দামে মিলছে স্বর্ণের ভরি
  3. স্বর্ণের দামে বড় লাফ, দুই লাখের নিচেই মিলছে ভরি
  4. উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  5. সয়াবিন তেলের দাম বাড়ল
  6. ২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x