Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
কড়াইল বস্তির উন্নয়নে আর্থিক সহায়তা দিবে এডিবি
পোশাকশিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
এডিবির লোগো

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে ব্যাংকিং, করব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, পুঁজিবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি। গত ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে।

বুধবার (১৮ নভেম্বর) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে গভীরতর আর্থিক বাজার, শক্তিশালী বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক সংস্কার প্রয়োজন।

সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারকে বাস্তবায়নযোগ্য বিনিয়োগ প্রকল্পে রূপ দিতে এডিবি সরকারি ও বেসরকারি খাতের দক্ষতা একত্র করে সহায়তা অব্যাহত রাখবে।

প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং এডিবি যৌথভাবে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেন। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে ৫০০টিরও বেশি নির্দেশক ব্যবহার করে এই মনিটর।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণসংক্রান্ত আরও পাঁচটি প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শক সহায়তা সম্প্রসারণে একটি চুক্তি সই করেছে এডিবি। এর ফলে এ ধরনের প্রকল্পের সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। প্রকল্পগুলোতে মোট এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা পরিকল্পনা করা হয়েছে। এসব প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার আশা করছে সংস্থাটি।

এডিবি জানায়, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার ফলাফল বাংলাদেশের সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন উদ্যোগের মহাপরিকল্পনা এবং ২০২৮-২০৩২ মেয়াদের দেশীয় অংশীদারত্ব কৌশল প্রণয়নে কাজে লাগানো হবে।

এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদস্যসংখ্যা ৬৯। এর মধ্যে ৫০টি সদস্য দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

এডিবি বিনিয়োগ

সংশ্লিষ্ট সংবাদ: এডিবি

০৭ অক্টোবর ২০২৬
এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭ কোটি ৫০ লাখ ডলারের ঋণচুক্তি
২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
২৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের প্রবৃদ্ধির গতি আরও কমার শঙ্কা এডিবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঘোষণায় কারসাজি, ৩ চালানে জরিমানা কোটি টাকা
  2. নয়াবাজারে ৪৪৪ রিম নকল ডাবল এ কাগজ জব্দ
  3. বাড়ল পাউন্ড-ক্রোনার দর, ডলার-ইউরোর খবর কী?
  4. পোশাক খাতের মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
  5. ষষ্ঠ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
  6. স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে ভরি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x