১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, শুধুমাত্র গত সোমবার (১৩ জুলাই) প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৫৩ কোটি টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৯ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক