২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা
ডলারের ছবি
চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) প্রবাসী আয় এসেছে সাত কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক