১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা
মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৪১৪ কোটি ৫০ লাখ টাকা।
গত বছরের জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক