বাড়ার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
দুই দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে বাড়ানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকাসোনা) দামও বেড়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ রোববার (১১ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। গত ৬ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ, দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমানো হয় ৬ হাজার ৫৯০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

এনটিভি অনলাইন ডেস্ক