অর্থ বিভাগে বরাদ্দ বাড়ছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগে জন্য বরাদ্দ বাড়ছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দিয়েছেন।
প্রস্তাবিত বাজেটে অর্থ বিভাগে বরাদ্দ দেয়া হয়েছে তিন কোটি ১৯ লাখ ৮০২ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে অর্থ বিভাগে দুই লাখ ৬১ হাজার ৩৮৩ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছিল। যা সংশোধিত বাজেটে দুই লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা দাঁড়ায়।

নিজস্ব প্রতিবেদক