২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ
জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৪ মিনিটে শুরু হয় দিনের কার্যক্রম। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতির পক্ষে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের ওপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গত ৭ জুন শুরু হয় বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
এরই ধারাবাহিকতায় আজ সমাপ্ত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক