Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৩০, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:৩৭, ১০ নভেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৩০, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:৩৭, ১০ নভেম্বর ২০২৫
আরও খবর
তিন পাম্পের মধ্যে সচল একটি, চাঁদপুরে তেলের সংকট
চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঈদে চাঁদপুরের তিন নদীর মোহনা পর্যটকের পদচারণে মুখর
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ
৭ মুসল্লি নিয়ে দুদিন আগেই ঈদের জামাত

চাঁদপুর চেম্বার অব কমার্সে স্থবিরতা, ঘুরে ফিরে একই নেতৃত্ব

শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৩০, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:৩৭, ১০ নভেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১১:৩০, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১১:৩৭, ১০ নভেম্বর ২০২৫
চাঁদপুর চেম্বার অব কমার্স ভবন। ছবি : এনটিভি

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় রয়েছে। জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার এলাকায় অবস্থিত এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন বা সমস্যা সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ।

ব্যবসায়ী মহলের অভিযোগ, ঘুরে ফিরে একই ব্যক্তিরা বছরের পর বছর চেম্বারের নেতৃত্বে থাকায় প্রতিষ্ঠানটি কয়েকজনের ব্যক্তিগত প্রভাব বলয়ে আবদ্ধ হয়ে পড়েছে। ফলে চেম্বার তার মূল উদ্দেশ্য—ব্যবসায়ীদের উন্নয়ন, বাজার স্থিতিশীলতা রক্ষা ও রপ্তানি-আমদানি খাতের সম্প্রসারণ থেকে অনেক দূরে সরে গেছে।

আলমগীর পাটোয়ারী নামের এক সদস্য বলেন, ‘চেম্বার অব কমার্স এখন কিছু মানুষের ব্যক্তিগত প্রতিষ্ঠান হয়ে গেছে। বছরে কয়েকটি সভা-মিটিং করেই দায়িত্ব শেষ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের বাস্তব সমস্যার দিকে কারও নজর নেই।’ তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে চেম্বারের কার্যক্রমে গতিশীলতা আসবে।

আরও পড়ুন : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ব্যবসায়ীদের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে চলা নেতৃত্বের টানাপোড়েন এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কারণে চেম্বারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কোনো পক্ষই ছাড় দিতে রাজি না থাকায় টানা এক যুগেরও বেশি সময় ধরে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ সফল হচ্ছে না।

বর্তমানে চাঁদপুর চেম্বার অব কমার্সের ২০২৪-২৫ পরিচালনা পর্ষদের মেয়াদও শেষ পর্যায়ে। এই কমিটিতে দীর্ঘবছর ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আখন্দ সেলিম। তবে অসুস্থতার কারণে গত দুই বছরের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত এবং বর্তমানে সুভাষ চন্দ্র রায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর চেম্বারের কার্যক্রমে আরও ধস নামে। যেখানে আগে সদস্য সংখ্যা চার শতাধিক ছিল, সেখানে এখন মাত্র ২৫৮ জন সদস্য রয়েছেন। অধিকাংশ ব্যবসায়ী সদস্য পদ নবায়ন করা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১

চাঁদপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ বলেন, ‘ব্যবসায়ীরা ভালো থাকলে চেম্বারের কার্যক্রম ভালো থাকে। গত ৫ আগস্টের পর থেকে সবকিছুতেই টানাপোড়েন শুরু হয়েছে। ব্যবসায়িক মন্দার কারণে সাংগঠনিক কাঠামোও ঝিমিয়ে পড়েছে।’ সদস্য সংখ্যা কমা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার চেম্বার সদস্যদের ফি কয়েকগুণ বাড়িয়েছে। যে কারণে পুরোনো সদস্যরা নতুন করে নবায়ন করছে না এবং নতুন কেউ সদস্য হচ্ছে না। আমরা ফি কমানোর জন্য ইতোমধ্যে দাবি জানিয়েছি। মফস্বল পর্যায়ে চেম্বারগুলো টিকিয়ে রাখতে এই বিষয়টি দেখতে হবে। তখনই আমাদের কার্যক্রম প্রসারিত হবে।’

চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, ‘আমরা এখন পুরোপুরি নির্বাচনমুখী। আগে কী হয়েছে সেটি নাই বললাম। সামনে কমিটি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম নিয়ে কিছু বলা যাবে না।’

চাঁদপুর ব্যবসায়ী স্থবিরতা
১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে দুদিন আগেই ঈদের জামাত
১৯ মার্চ ২০২৬
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ উদযাপন
১৯ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন : মানিক
০৯ মার্চ ২০২৬
চাঁদপুরে ২৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
০২ মার্চ ২০২৬
২০০ বছরের ঐতিহ্যের সাক্ষী ‘মসজিদে নূর’
২৮ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস
২৫ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে কেন্দ্রীয় খাদ্য গুদামে এমপি মানিকের হঠাৎ হানা, পেলেন অনিয়মের চিত্র
০৬ ফেব্রুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
২৯ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২৯ দিনে রেমিট্যান্স এলো ৪২ হাজার ৫৮০ কোটি টাকা
  2. ব্যাংক বিটের সাংবাদিকদের সংগঠন এবিআরের আত্মপ্রকাশ
  3. পুনরুদ্ধারে এসআইবিএলকে শেয়ারহোল্ডারদের দায়িত্বে দিন : রেজাউল হক
  4. ভিস্তার পণ্যে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংক গ্রাহকরা
  5. দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  6. ২৮ দিনে রেমিট্যান্স এলো ৪০ হাজার ৬৫০ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x