Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৫:৪০, ২৩ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৪৫, ২৩ মার্চ ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৫:৪০, ২৩ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৪৫, ২৩ মার্চ ২০২৪
আরও খবর
ISO Certificate of Union Insurance Co. Ltd.
রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি জেতার সুযোগ
Price Sensitive Information of Unilever consumer care Limited
General Information of Union Insurance Co. ltd.
৩৮ শতাংশ বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর

জয়ী ৩৬০ উদ্বোধন করল আইপিডিসি

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৫:৪০, ২৩ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৪৫, ২৩ মার্চ ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৫:৪০, ২৩ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৪৫, ২৩ মার্চ ২০২৪
জয়ী ৩৬০ উদ্বোধন অনুষ্ঠানের অতিথিরা। ছবি : আইপিডিসি ফাইন্যান্স

ঢাকার মিরপুরে নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্সের লোন সেবা জয়ীকে কেন্দ্র করে বিশেষ উপশাখা ‘জয়ী ৩৬০’ উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অবদানকে বেগবান করতে ও তাদের সম্ভাবনাময় আগামীর সঙ্গী হতে সম্প্রতি এই উপশাখাটির কার্যক্রম শুরু করেছে আইপিডিসি।

জয়ী মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রসারে সহায়তায় আইপিডিসির একটি লোন সেবা। যার যাত্রা শুরু ২০১৮ সাল থেকে। এবার প্রতিষ্ঠানটি জয়ী লোন সেবার সাথে আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে উপশাখাটি চালু করেছে। ‘জয়ী ৩৬০’ উপশাখায় জয়ী আলাপন নামে একটি বিশেষ মিটিং স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। যেটি জয়ী গ্রাহকরা তাদের ব্যবসায়িক মিটিং পরিচালনার জন্য বুকিং দিয়ে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া উদ্যোগ বিষয়ে নিয়মিত কর্মশালা ও ট্রেনিং পরিচালনা করতে এখানে থাকছে জয়ী পাঠশালা নামে বিশেষ কার্যক্রম। এই উপশাখায় আইপিডিসির অন্যান্য নিয়মিত প্রোডাক্ট যেমন ডিপোজিট, হোম লোন, অটো লোনসহ সমস্ত সেবা চালু থাকবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আইপিডিসির চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ এখন উন্নয়নের একটা অসাধারণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এরকম একটা সময়ে সামষ্টিক উন্নয়নকে আরও সম্পূর্ণ এবং দ্রুততর করতে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও নারী উদ্যোক্তাদেরকে ভালোভাবে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে থেমে না থেকে নতুন চিন্তা নিয়ে এগোতে হবে। সেই ধারায় ‘জয়ী ৩৬০’ উপশাখা আইপিডিসির পক্ষ থেকে একটি ভালো সংযোজন হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।”

আইপিডিসির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস অনুষ্ঠানে বলেন, “আইপিডিসি সবসময়ই নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে বিশ্বাসী। নারী উদ্যোক্তাদের এগিয়ে চলায় পাশে থাকতেই আমরা ২০১৮ সালে শুরু করেছিলাম নারী উদ্যোক্তাদের জন্য লোন সেবা জয়ী। গত কয়েক বছরে জয়ীর অধীনে আমাদের গ্রাহকসংখ্যা বেশ দ্রুতহারে বেড়েছে। আমরা দেখেছি শুধু নিজেদের ব্যবসায়িক কাজে না, বরং গ্রাহক হিসেবেও তাঁরা অসাধারণ। আমরা যেন তাঁদের অগ্রযাত্রায় আরও ভালোভাবে পাশে থাকতে পারি, সে লক্ষ্যেই ‘জয়ী ৩৬০’ উপশাখার যাত্রা শুরু।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক তুষার ভৌমিক, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর মাহবুবুর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান, আইপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তা, জয়ীর স্ট্র্যাটেজিক পার্টনারসহ গ্রাহকরা।  

উল্লেখ্য, উপশাখাটিতে ‘জয়ী’ লোন ছাড়াও আইপিডিসির অন্যান্য নিয়মিত প্রোডাক্ট ও সেবা কার্যক্রমও চালু থাকবে। উপশাখাটির অবস্থান রাজধানী মিরপুর ৬ নং সেকশনের ডাইন্যাস্টি টাওয়ারের ৬ষ্ঠ তলায়।

করপোরেট নিউজ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
২৭ জানুয়ারি ২০২৬
‘ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে ২৪ ঘণ্টা কাজ করছি’
২৭ জানুয়ারি ২০২৬
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলা শুরু বুধবার
২৬ জানুয়ারি ২০২৬
প্লাস্টিক ও প্যাকেজিং মেলা শুরু ২৮ জানুয়ারি
২১ জানুয়ারি ২০২৬
Price Sensitive Information of Mutual Trust Bank PLC.
২০ জানুয়ারি ২০২৬
আফগানিস্তানে ফের ওষুধ রপ্তানির করবে আল-মদিনা 
১৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশ নেবেন সাফা সম্মেলনে
০৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় অনুষ্ঠিত হলো ৮ম হোস্টিং সামিট
০৪ জানুয়ারি ২০২৬
রয়েল বিশ্ববিদ্যালয়ে নেক পেইন ও ফিজিওথেরাপি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি
৩০ ডিসেম্বর ২০২৫
Price Sensitive Information of Envoy Textiles Limited
২৬ ডিসেম্বর ২০২৫
পর্তুগাল–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটি গঠন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  2. Price Sensitive Information of City Bank PLC.
  3. রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার
  4. ৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১১ হাজার ৮৯৫ কোটি টাকা
  5. ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
  6. দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x