আইএফআইপিএলসির ২৫তম এজিএম অনুষ্ঠিত
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে (ঈগল হল) অনুষ্ঠিত হয়েছে।
আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম বখতিয়ার আলম এতে সভাপতিত্ব করেন। সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ, স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার এফসিএ, ড. দৌলতুন নাহার খানম ও শফিকুল মাওলা এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এস এম বখতিয়ার আলম বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কোম্পানির কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করতে কাজ করে যাচ্ছে ইসলামিক ফাইন্যান্স। কোম্পানির ভবিষ্যত অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, গ্রাহক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদনসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আইএফআইপিএলসির কোম্পানি সচিব আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন।

এনটিভি অনলাইন ডেস্ক