ডিএসইতে আড়াই ঘণ্টায় ৩৮৩ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আজ সোমবার ডিএসইতে আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৮৩ কোটি টাকার সিকিউরিটি। এ সময়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭৮।
বেলা ১টা পর্যন্ত ডিএসইর লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, লেনদেন হওয়া সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
এখন পর্যন্ত লেনদেনে এগিয়ে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইফাদ অটোস, বেক্সিমকো লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মবিল যমুনা, খুলনা পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজিবাজার, অগ্নি সিস্টেমস ও আরএকে সিরামিক।
রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়ে এসেছে। বিভিন্ন কোম্পানির শেয়ারের দামও বিনিয়োগের অনুকূলে রয়েছে। আর আসন্ন বাজেটে শেয়ারবাজারে প্রণোদনা প্রত্যাশা করছে বাজারসংশ্লিষ্টরা। এতে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনে আগ্রহী হয়ে উঠেছেন।

অর্থনীতি ডেস্ক