এইমাত্র
২১ মার্চ ২০২০
০৯:৫৭
করোনাভাইরাসের কারণে আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং ও থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ
০৯:২২
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইভিএমে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৯:২১
ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৫টা পর্যন্ত
এইমাত্র
২০ মার্চ ২০২০
১৬:৫১
করোনাভাইরাসের বিস্তার রোধে আজ শুক্রবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত মিরপুরের জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার
১৬:০৬
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত তিনজন, এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক, আছেন আইসিইউতে : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা
১২:৩৫
করোনা সংক্রমণ রোধে সবাইকে অজু করে সুন্নত ও নফল নামাজ পড়ে জুমার নামাজ আদায়ে মসজিদে আসতে এবং বিদেশফেরত ও জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে
১১:৪৩
করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে : ওবায়দুল কাদের; জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান
০৭:৩২
ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়া গণধর্ষণ ও হত্যা হামলার চার আসামীর ফাঁসি কার্যকর
এইমাত্র
১৯ মার্চ ২০২০
২০:০৫
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চসিকসহ পাঁচটি উপ-নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি
১৯:৪১
রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ ঘোষণা রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের
১৯:২৪
করোনাভাইরাসের কারণে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছেন সরকার; প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনকে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা
১৯:২৪
সারাদেশে ৫ হাজার মানুষ কোয়ারেন্টিনে আছে; দু-একদিনের মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হবে; সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা ময়দানে কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে- বিফ্রিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
১৮:৩৩
করোনা সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলায় ফার্মেসি, কাঁচামাল ও মুদি দোকান ছাড়া বাজারের দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন
১৮:০৬
ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে; করোনাভাইরাসের কারণে এনআইডি রেজিস্ট্রেশন ও সংশোধন কার্যক্রমসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে– ইসি সচিব
১৪:১৫
অনির্দিষ্টকালের জন্য দেশে ক্রিকেট খেলা বন্ধ : বিসিবি সভাপতি
১৩:১৩
বিদেশফেরত যাত্রীদের আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখতে হাইকোর্টের নির্দেশ
১২:৫৮
দেশে আরো তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত, তিনজনই একই পরিবারের সদস্য, এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, নতুন দুই হাজার কিট আনা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
১২:১০
গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত সাতজনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে : শাহজালাল বিমানবন্দর পরিচালক
এইমাত্র
১৮ মার্চ ২০২০
২২:২১
রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়িচাপায় কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর নিহত
১৫:৪৯
বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ মারা গেছেন; এ ছাড়া আরো চারজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ : আইইডিসিআর

Pages